কিশমিশ শুধু মিষ্টি স্বাদের জন্য নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। অনেকেই কিশমিশকে পোলাও বা পায়েসের মতো মিষ্টান্নে ব্যবহার করেন, আবার অনেকেই সরাসরি খেয়ে থাকেন। কিন্তু শুধু খাওয়ার চেয়ে কিশমিশ ভিজিয়ে খেলে এর পুষ্টিগুণ অনেক বেশি বৃদ্ধি পায়।
রাতে কয়েকটি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে খালি পেটে তা খাওয়া বা পান করা শরীরের জন্য আশ্চর্যজনক উপকার দেয়। এটি শুধু শক্তি জোগায় না, বরং হজমশক্তি বাড়ায়, রক্ত পরিষ্কার রাখে, হৃৎপিণ্ড ও হাড়ের স্বাস্থ্য রক্ষা করে এবং ত্বককে সুন্দর রাখে। বিশেষজ্ঞরা বলছেন, কিশমিশ ভিজিয়ে খাওয়া একটি প্রাকৃতিক সুপার ড্রিংক হিসেবে কাজ করে, যা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসকে আরও স্বাস্থ্যকর করে তোলে।
রক্ত বৃদ্ধি করে ও আয়রনের ঘাটতি দূর করে : কিশমিশে প্রচুর আয়রন থাকে। ভিজিয়ে খেলে আয়রনের পরিমাণ আরও বেশি শোষণযোগ্য হয়। এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে।
হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায় : ভিজানো কিশমিশে থাকা ফাইবার পেটে রেচক প্রভাব দেয়। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজমশক্তি বাড়ে।
পেট ও লিভার পরিষ্কার রাখে : কিশমিশ–পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে। এটি লিভারকে সুস্থ রাখে এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সহায়তা করে।
হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে : কিশমিশে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। নিয়মিত ভিজানো কিশমিশ খেলে হৃৎপিণ্ড সুস্থ থাকে।
হাড় ও দাঁতের জন্য উপকারী : কিশমিশ ক্যালসিয়াম ও বোরনের ভালো উৎস। এটি হাড়কে শক্ত রাখে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে।
ত্বক ও চোখের যত্নে সাহায্য করে : কিশমিশে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা ত্বককে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণ ধীর করে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ফলে ত্বক মসৃণ ও স্থিতিস্থাপক থাকে। চোখের স্বাস্থ্যও ভালো রাখে।
শক্তি জোগায় ও মিষ্টির আকাঙ্ক্ষা কমায় : কিশমিশে প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরকে দ্রুত শক্তি দেয়। এটি সামান্য খেলে মিষ্টির আকাঙ্ক্ষা কমায়।
ডিটক্সিফিকেশন ও রোগ প্রতিরোধে সহায়ক : ভেজানো কিশমিশের পানি শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়ায় সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে।
- কয়েকটি কিশমিশ ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে সারা রাত বা অন্তত ছয় থেকে আট ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- সকালে ভেজানো কিশমিশ আলাদা করে খাবেন। চাইলে সেই পানি খালি পেটে পান করতে পারেন।
- অতিরিক্ত পুষ্টি পেতে কিশমিশসহ পানি একসঙ্গে খাওয়া যেতে পারে। চিয়া সিড মিশিয়ে খাওয়া চাইলে আরও পুষ্টিকর হয়।
ভিজানো কিশমিশ নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে, পেট ও হাড় ভালো থাকে, ত্বক সুন্দর থাকে এবং সারাদিন জ্বালানি পাওয়া যায়। তাই কিশমিশকে শুধু মিষ্টি হিসেবে নয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও ব্যবহার করতে পারেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, শিক্ষক বাতায়ন