আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পাচ্ছেন একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পদকপ্রাপ্ত দেশবরেণ্য গুণী অভিনেত্রী দিলারা জামান। আগামী ৭ মার্চ শনিবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ (সিজন-৪) এ তাকে ওই সম্মাননা প্রদান করা হবে।
একইসঙ্গে অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে।
আয়োজনে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, চিত্রনায়িকা রোজিনা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. রেবেকা সুলতানা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নাজমা বেগম নাজু উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।
তিনি জানান, ইতোমধ্যে সব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন এমন ১৫ গুণী ব্যক্তিকে উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে। গ্লোবাল স্টার কমিউনিকেশন ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ (সিজন-৪) আয়োজনের মাধ্যমে সমাজের এই সকল নারীদের সম্মানিত করতে যাচ্ছে যেটা গ্লোবাল স্টার কমিউনিকেশন পরিবারের জন্য গর্বের। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।