দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) রেশনিং হ্রাস করেছে। আগে ফিলিং স্টেশনগুলোতে বিক্রয়ের জন্য গড়ে ২৫ শতাংশ কমানো হলেও এখন তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বিপিসি বুধবার (১১ মার্চ) এক প্রেস রিলিজে জানায়, দেশের চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে জনগণের জ্বালানি চাহিদা পূরণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অকটেন ও পেট্রোলের বরাদ্দ ফিলিং স্টেশনগুলোতে নতুন হ্রাসের ভিত্তিতে বিতরণ করা হবে।
প্রেস রিলিজে আরও বলা হয়, বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলারদের বিশেষভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
গত রোববার থেকে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। এর ফলে কিছু ক্ষেত্রে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। তবে সরকারের পক্ষ থেকে বারবারই জনগণকে আশ্বস্ত করা হয়েছে, দেশের জ্বালানির কোনো ঘাটতি নেই।
বিপিসি জানিয়েছে, সরবরাহ হ্রাসের কারণ এবং এই নতুন ব্যবস্থা কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।