দেশের বাজারে শক্তিশালী প্রসেসরযুক্ত দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে Infinix। ‘নোট ৬০’ ও ‘নোট ৬০ প্রো’ মডেলের এই ফোন দুটিতে রয়েছে উন্নতমানের প্রসেসর, যার ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত ও সহজে করা যায়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোট ৬০ মডেলে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 5G প্রসেসর এবং নোট ৬০ প্রো মডেলে রয়েছে Snapdragon 7s Gen 4 5G প্রসেসর। উন্নত এই চিপসেটের কারণে ফোন দুটি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম।
ফোন দুটিতে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, ফলে দীর্ঘ সময় গেম খেলা বা ইন্টারনেট ব্যবহারের সময়ও ডিভাইস অতিরিক্ত গরম হয় না। এছাড়া কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ রেটিং থাকায় ধুলাবালি ও পানির ছিটা থেকেও ফোনগুলো সুরক্ষিত থাকে।
ব্যাটারির দিক থেকেও ফোন দুটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় অল্প সময়েই ফোন পুরো চার্জ করা সম্ভব, ফলে ভ্রমণের সময় চার্জ শেষ হওয়ার চিন্তাও কম থাকে।
ডিসপ্লের ক্ষেত্রে ফোন দুটিতে দেওয়া হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এছাড়া ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৪,৫০০ নিট, ফলে তীব্র আলোতেও পর্দার তথ্য পরিষ্কারভাবে দেখা যায়।
ফটোগ্রাফির জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা। দেশের বাজারে নোট ৬০ মডেলের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা এবং নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা।