আজ (১২ মার্চ) রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে ঈদ উৎসব প্রদর্শনী ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’। এই আয়োজন চলবে ১৪ মার্চ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
প্রদর্শনীতে দর্শনার্থীরা শাড়ি, পাঞ্জাবি, উত্তরীয়, ব্যাগ, গয়নাসহ বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে পারবেন।
এই আয়োজনের উদ্বোধন করেন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের পরিচালক খুশী কবির।